• রাজনীতি

রুপগঞ্জে এনসিপি' কর্তৃক আয়োজিত সমাবেশে ছাত্রদলের হামলা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক অনুষ্ঠান শুরুর আগেই হামলার ঘটনা ঘটেছে। 

শনিবার (৬ জুন) বেলা তিনটার দিকে দাউদপুরের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের। 

এ হামলায় এনসিপির অন্তত ২০ জন নেতা ও কর্মী আহত হয়েছেন বলে জানান দলটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। 

নিরব বলেন, স্কুল মাঠে এনসিপির উপজেলা কমিটি ঈদ পুনর্মিলনী উপলক্ষে ফল উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। কিন্তু অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই এ হামলা হয়। 

এনসিপির অভিযোগ, জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে তার অনুসারী কর্মীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালায়। 

“আমরা তখন পথে ছিলাম। অনুষ্ঠান শুরুর আগেই অর্ধশতাধিক মোটরসাইকেলে এসে এ হামলা চালানো হয়। ঘটনাস্থলের পাশেই পুলিশের অবস্থান থাকলেও বিনা বাধায় হামলা চালিয়ে চলে যায়। আমাদের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,” বলেন নিরব রায়হান। 

শুক্রবার রাতেও একই লোকজন অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলেছিল বলে অভিযোগ করেন এনসিপির এ নেতা। 

“তখন পুলিশ ও প্রশাসনকে জানানো হলে তারা প্রোগ্রাম নির্বিঘ্নে করতে পারবো বলে আশ্বস্ত করেছিল। কিন্তু তাদের উপস্থিতিতেই হামলার নিন্দা জানাই,” যোগ করেন তিনি। 

জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বলেন, তাদের দলের কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনকে ঘিরেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা নাসীরুদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন। গত রাতেও তারা অনুষ্ঠান না করতে হুমকি দিয়ে হামলা করেছিল। 

জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “গতরাত থেকেই এখানে পুলিশ মোতায়েন ছিল। তারপরও অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।” 

“অনুষ্ঠানটি সম্পন্ন করতে পুলিশের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে। আমরা এনসিপির লোকজন ও প্রধান অতিথির সঙ্গে কথা বলেছি। তারা অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি।”

মন্তব্য (০)





image

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে ...

নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারগুলো দ্রুত বৈ...

image

বিরোধী দলের ছায়া বাজেট পেশ, কী আছে এতে

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-...

image

রক্ষক ভক্ষক হলে বাজেটের সুফল মিলবে না: রেজাউল করীম

নিউজ ডেস্ক : চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহ...

image

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে

নিউজ ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধা...

image

এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ...

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন বিএনপ...

  • company_logo