• রাজনীতি

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। ওসমান হাদির সঙ্গে ফয়সাল করিম মাসুদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

বুধবার (৩ জুন) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন। 

পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ওসমান হাদি ভাই খুন হওয়ার পর থেকেই একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সঙ্গে হাদির পরিচয় কীভাবে হলো, মাত্র কয়েকমাস আগে অস্ত্র মামলায় জামিন পাওয়া আসামি মাসুদ কার থ্রু-তে (মাধ্যমে) হাদির এতো কাছাকাছি এলো? 

তিনি লেখেন, ইনকিলাব কালচারাল সেন্টারে হাদি ভাইয়ের সঙ্গে তাদের প্রাণবন্ত আলোচনা, একাধিক সময় তার নির্বাচনি প্রচারে অংশগ্রহণ- এতোটা ক্লোজলি এনগেইজ করার পেছনে তো কেউ না কেউ হাদি ভাইকে তাদের ব্যাপারে অভয় দিয়েছেন, তাই না?

ঘটনার পরপরই জাতীয় দৈনিকগুলোও জুমা-জাবের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন; কিন্তু তারা এ বিষয়ে মুখ খোলেননি। 

কাদের আরও লেখেন, আমার ক্ষেত্রেই বলি, ৫ আগস্টের পরে আমার আস্থাভাজন মানুষদের রিকমেন্ডেশনে কিছু ব্যক্তির সঙ্গে নতুন করে পরিচয় হয়েছে, কাছাকাছি থেকেছে তারা। হাদি ভাইয়ের ক্ষেত্রেও তো স্বাভাবিকভাবে তা-ই হওয়ার কথা। তাছাড়া ঘটনার আগে অনেকেই নাকি তাকে সতর্ক করেছিল, সেই বিবেচনায় তো তিনি এসব ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করার কথা। 

হাদি হত্যার রহস্য উন্মোচনের আশা প্রকাশ করে তিনি লেখেন—যাই হোক, জুমা-জাবের ভাই কিংবা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের এই বিষয়ে এবার মুখ খোলা উচিত। এই প্রশ্নের উত্তরে অনেক কিছু খোলাসা হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগমুহূর্তে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারে গুলি অপসারণ করা হলেও বাঁচানো যায়নি এই জুলাই সংগঠককে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo