• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশের সঙ্গে আগের ঋণ সমঝোতা নিয়ে আর এগেোনোর সুযোগ নেই: আইএমএফ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আসায় বাংলাদেশের সঙ্গে আগের ঋণ সমঝোতা নিয়ে আর এগোনোর সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারা।

‎বৃহস্পতিবার (৪ জুন) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আইএমএফের যোগাযোগ পরিচালক জুলি কোজাক এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, এসব বিষয়ে সরকারের সঙ্গে নতুন করে আলোচনা হবে। রাজস্ব আহরণ, ব্যাংকিং খাত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করা বাকি রয়েছে।
‎
‎জুলি কোজাক আরও বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও রাজনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে। তাই পুরোনো কাঠামো ধরে না রেখে নতুন অর্থায়ন কর্মসূচি নিয়ে আলোচনা জরুরি। ভবিষ্যতে এসব বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। আইএমএফ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে গুরুত্ব দেয়। পাশাপাশি ঢাকায় আইএমএফের নতুন মিশনের সঙ্গে আলোচনায় এসব বিষয় অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রত...

১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...

image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

২

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

৩

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৪

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

  • company_logo