• লিড নিউজ
  • জাতীয়

‎আদ-দ্বীনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না: স্বাস্থ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আদ-দ্বীন হাসপাতালের ভবনটি ঝুঁকিপূর্ণ, এটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।

‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আদ-দ্বীন হাসপাতালের ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয় এবং বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ হাসপাতাল পরিচালনায় অনুপযোগী। হাসপাতালে ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হয়েছে।’
‎
‎তিনি বলেন, ‘এখনই হাসপাতাল বন্ধ করছে না। শিশু মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‎
‎সাখাওয়াত হোসেন বলেন, ‘ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে ভবন পরিদর্শন থেকে আগে থেকেই সতর্ক থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়।’
‎
‎তিনি বলেন, ‘আগামী রোববারের মধ্যে প্রচলিত আইন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
‎
‎প্রতিবেদনটিতে উঠে এসেছে ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত রোগীর উপস্থিতি ছিলো। যেখানে ভেন্টিলেটর ছিলো না। পাশাপাশি এসি বন্ধ থাকায় অক্সিজেনের মাত্রা কমে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যার কারণে শিশুগুলোর মৃত্যু হয় বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্তব্য (০)





image

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রত...

১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...

image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

২

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

৩

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৪

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

  • company_logo