• লিড নিউজ
  • জাতীয়

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাকড় ও ক্রমাগত ‘পুশ-ব্যাকের হুমকির’ মধ্যে ৮ জুন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলনে বসতে যাচ্ছে। 

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১ জুন) বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লীতে ৮ থেকে ১১ জুন পর্যন্ত এ সম্মেলন হবে। 

সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 

এ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলে থাকবেন। 

সম্প্রতি সীমান্ত এলাকায় স্থাপনা নির্মাণের চেষ্টাকালে বিজিবির চাপের মুখে বিএসএফের ফিরে যাওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে কয়েকদিন ধরে বাংলাদেশে প্রবেশের জন্য লোকজনকে জড়ো করা হচ্ছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এসেছে।

বিজিবির একজন কর্মকর্তা বলেছেন, এবার সম্মেলনে সীমান্ত দিয়ে পুশ-ব্যাকের চেষ্টা, কাঁটাতারের বেড়া, নো মেনস ল্যান্ডে ভারতের স্থাপনা নির্মাণের চেষ্টার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাবে। পাশাপাশি মাদক, অস্ত্র পাচার, সীমান্ত হত্যা বিষয়টিও আলোচনায় উঠবে। 

মন্তব্য (০)





image

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রত...

১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...

image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

২

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

৩

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৪

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

  • company_logo