• লিড নিউজ
  • জাতীয়

‎জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: এসপি মাসুদ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরে আসলে সন্ত্রাসী যেই হোক, ইয়াসিন, রোকন বা অন্য কেউ—আমরা সবাইকেই শনাক্ত করার চেষ্টা করবো। কারা এর পেছনে আছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

‎রোববার (২৪ মে) দিবাগত রাতে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর, পাল্টা অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। পরদিন সোমবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
‎
‎এসপি মাসুদ বলেন, এখানে বড় ধরনের আর্থিক স্বার্থ জড়িত রয়েছে। কোটি কোটি টাকার বিষয় এখানে। যাদের নিয়ন্ত্রণে ছিল, সেই সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়া হওয়ার আগেই তারা কিছুটা ঝাঁকুনি দিচ্ছে, এটাই স্বাভাবিক।
‎
‎তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং সামনে আরও শক্তভাবে অবস্থান নেবে। আমাদের পিছু হটার কোনো সুযোগ নেই।
‎
‎তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে, এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভেতরে দেশ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা যা করণীয় আমরা করবো।

মন্তব্য (০)





image

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রত...

১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...

image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

২

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

৩

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৪

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

  • company_logo