ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বার্সেলোনা। সেই নারী চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্ব আবারও ফিরে পেল কাতালান দলটি। গত রাতের ফাইনালে ফ্রান্সের লিওঁকে ৪-০ গোলে উড়িয়ে চতুর্থবারের মতো ইউরোপসেরা বনে গেছে বার্সেলোনার নারীরা।
শনিবারের ফাইনালে দলের হয়ে দুটি করে গোল করেছেন পোলিশ ফরোয়ার্ড ইউয়া পাহোর এবং স্প্যানিশ ফরোয়ার্ড সালমা পারাউয়েলো।
প্রথমার্ধে দুই দলই সতর্ক ছিল। লিওঁর একটি গোল অফসাইডে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে বার্সার নিজেদের অর্ধ থেকে বল কেড়ে সামনে এগিয়ে যান পাত্রি গুইখারো। তিনি ডানদিকে পাহোরকে পাস দেন, আর তার দুর্দান্ত ফিনিশে প্রথম গোল পায় বার্সা।
৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আরও সহজভাবে। লিওঁর রক্ষণ হঠাৎই যেন খেই হারায়। পাহোর বক্সে ফাঁকায় বল পেয়ে যান। এসমে ব্রাখতসের পাস থেকে কাছ থেকে জালে বল জড়িয়ে দেন ২৯ বছরের এই স্ট্রাইকার।
এই গোলের পরই লিওঁ পুরোপুরি মনোবল হারায়। ৯০ মিনিটে দূর থেকে দারুণ এক শটে তৃতীয় গোল করেন পারাউয়েলো। এরপর মাত্র তিন মিনিট পর পাল্টা আক্রমণে চতুর্থ গোলটিও তারই পায়ে।
এই জয়ে বার্সা তাদের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ জিতল। শেষ ৬ বছরে এটি তাদের চতুর্থ শিরোপা। মাঝে দুবার ফাইনালে হেরেছিল দলটি।
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...
স্পোর্টস ডেস্ক: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশো...

মন্তব্য (০)