• লিড নিউজ
  • জাতীয়

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঈদুল আজহা শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে আগাম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ বিক্রি করা হবে আগামী ৩ জুন চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।

রেলওয়ে সূত্র জানিয়েছে, রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এরপর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। যাত্রীসেবার সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ ব্যবস্থাপনা অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৩ মে। আগামী ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ে জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট সংগ্রহ করলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

মন্তব্য (০)





image

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রত...

১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...

image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

২

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

৩

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৪

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

  • company_logo