• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী বেন-গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজা অভিমুখী সাহায্যকারী বহরের (ফ্লোটিলা) ফরাসি কর্মীদের প্রতি ‘অগ্রহণযোগ্য আচরণের’ দায়ে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি নাগরিকদের ওপর হুমকি ও সহিংসতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এক বিবৃতিতে জানান, তারা গাজা অভিমুখী এই সাহায্যকারী বহরের পন্থার সঙ্গে একমত নন। কারণ এই ধরনের উদ্যোগ কোনো কার্যকর ফলাফল বয়ে আনে না, বরং কূটনৈতিক এবং কনস্যুলার পরিষেবাগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। 

তবে এই দ্বিমতের পরেও কোনো ফরাসি নাগরিকের ওপর হুমকি, ভীতি প্রদর্শন কিংবা সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না, বিশেষ করে তা যদি কোনো দেশের সরকারি কর্মকর্তার পক্ষ থেকে বা তার ইন্ধনে আসে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ফরাসি নাগরিকদের ওপর এই বর্বরতা নতুন কিছু নয়। এটি মূলত বেন-গভিরের দীর্ঘদিনের আপত্তিকর বক্তব্য, উগ্র কর্মকাণ্ড এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনবরত ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার ধারাবাহিকতারই একটি অংশ।

সম্প্রতি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বিদেশি মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, ইসরাইলি কর্তৃপক্ষ তাদের আটক করার পর তাদের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হিসেবেই ফ্রান্স সরকার ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে এমন কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করল।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

১

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

image

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

২

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে...

image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

৩

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

৪

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৫

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

  • company_logo