• লিড নিউজ
  • জাতীয়

‎রামিসা হত্যা অত্যন্ত হৃদয়বিদারক, নিয়ম মেনেই অন্যায়কারীকে শাস্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রামিসাকে হত্যার বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিচার কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘নিয়ম মেনেই অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করা হবে। তবে কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাট বন্ধসহ নানা কার্যক্রমের মাধ্যমে আইন বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে।’

‎আজ শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘সমস্ত ময়মনসিংহে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল আছে যা পুনঃখনন করা প্রয়োজন।’
‎
‎জুলাই মাস থেকে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও ড্রেস পৌঁছে দিবে সরকার। পর্যায়ক্রমে দেশের সব স্কুলে দেয়া হবে বলেও জানান তিনি।
‎
‎রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যা ইস্যুতে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়কারীকে শাস্তি দিতে কিছু নিয়মের মধ্যে যেতে হয়।’
‎
‎তিনি বলেন, ‘যারা ঘোলাটে পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তারা দেশের মানুষকে নিয়ে ভাবে না। তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এ বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।’
‎
‎এখন যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, তারা ৫ আগস্টে যাদের এ দেশের মানুষ বিতাড়িত করেছে তাদের সঙ্গে তলে তলে সম্পর্ক করছে বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সময় মানুষের ভাগ্য পরিবর্তনের। বিএনপি সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে। যারা ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকতে হবে।’

মন্তব্য (০)





image

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ:...

১

নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...

image

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

২

নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...

image

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৩

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃ...

image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

৫

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

  • company_logo