• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎গ্রিন কার্ড পেতে বিদেশিদের নিজ দেশে ফিরে আবেদন করতে বললো যুক্তরাষ্ট্র ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পেতে এখন নিজ দেশে ফিরে আবেদন করতে হবে বলে জানিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ (ইউএসসিআইএস)। খবর রয়টার্স-এর।

‎শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিমালায় এ তথ্য জানায় ইউএসসিআইএস।
‎
‎সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে থাকা কেউ গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে তাকে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
‎
‎ইউএসসিআইএস-এর তত্ত্বাবধানে থাকা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলেছে, এই নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থা আইনের উদ্দেশ্য অনুযায়ী পরিচালিত হবে এবং বিভিন্ন ফাঁকফোকর ব্যবহারের প্রবণতা কমবে।
‎
‎সংস্থাটি আরও জানিয়েছে, নতুন এই নীতির ফলে অন্যান্য অভিবাসন আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনিক সক্ষমতা বাড়বে।
‎
‎তবে শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী সংগঠন হিব্রু ইমিগ্র্যান্ট এইড সোসাইটি এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, মানবপাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত শিশুদের মতো ঝুঁকিপূর্ণ মানুষদের আবারও বিপজ্জনক দেশে ফিরে যেতে বাধ্য করা হবে।
‎
‎বিশ্লেষকদের মতে, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ।
‎
‎এর আগে, গত বছর ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়।
‎
‎এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এক লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo