• লিড নিউজ
  • জাতীয়

শেষ হলো হজ ফ্লাইট, সৌদিতে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে চলতি বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি হজযাত্রী। তবে এবারের হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, এবার মোট ২০১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৩০ জুন।

এদিকে, সৌদি আরবে মারা যাওয়া ২৪ জন বাংলাদেশির মধ্যে ১৭ পুরুষ এবং ৭ নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৫ এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সবশেষ ২২ মে মক্কায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) নামের এক হজযাত্রী মারা গেছেন।

মন্তব্য (০)





image

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে বিস্ফোরক মন্তব্য...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় ‘কিচেন ক...

image

কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ই...

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-পল্লবী এলাকার কালশি বস্তিতে ভয়া...

image

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: মৎস্য ও...

নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আম...

image

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ‘আগামী নির্বাচনে...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম...

image

এক ঘণ্টার ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

নিউজ ডেস্ক : রাজধানীতে মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই বিভিন্...

  • company_logo