• জাতীয়

‎লিগ্যাল এইডে এডিআরের উদ্যোগ ২ লাখ ৩২ হাজার ১৭৪ মামলা

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা (এডিআর) কার্যক্রমের আওতায় প্রি ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ১৭৪ মামলায় উদ্যোগ নেওয়া হয়েছে।

‎২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‎সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এডিআর কার্যক্রমের আওতায় নেওয়া এসব মামলার মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলা নিষ্পত্তি হয়েছে।

‎এতে আরও বলা হয়, এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ও বিরোধ থেকে উপকারভোগীর সংখ্যা ৪ লাখ ৫৬৭ জন।

‎প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে।

‎সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত ছাড়াও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

‎দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অক্ষম বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।

‎আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য (০)





image

পুলিশ সপ্তাহ শেষ হলেও ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক, মাঠ...

নিউজ ডেস্ক: ​পুলিশ সপ্তাহ-২০২৬ শেষ হওয়ার এক মাসেরও বেশি...

image

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

নিউজ ডেস্ক : ভারতের দিল্লিতে বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষ...

image

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয়...

নিউজ ডেস্ক : দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্র...

image

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনান...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফ...

image

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার...

  • company_logo