• লিড নিউজ
  • জাতীয়

ঈদ উপলক্ষে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে রাজধানীর মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এই দিনগুলোতে সীমিত সময়সূচি ও নির্ধারিত বিরতিতে (হেডওয়ে) ট্রেন পরিচালিত হবে।

ডিএমটিসিএলের ঘোষিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেনটি চলবে সকাল ৭টা ১৫ মিনিটে। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

মেট্রোরেল চলাচলের এই বিশেষ সূচিতে ট্রেনের ব্যবধান বা হেডওয়ে সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে রাখা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীচাপ বিবেচনা করে ট্রিপের সংখ্যা প্রয়োজনে সমন্বয় করা হতে পারে। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং এই কার্যক্রমে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে। 

টিকিট বিক্রয় ও রিচার্জের বিষয়ে বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় এবং এমআরটি  বা র্যাপিড পাস রিচার্জ করা যাবে। তবে শুক্রবারের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে; এদিন উত্তরা উত্তর স্টেশন থেকে বিকাল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকাল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে।  

উল্লেখ্য, প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সকল মেট্রোরেল স্টেশনের টিকিট কাউন্টার ও টিকিট মেশিন বন্ধ হয়ে যাবে। তবে নির্ধারিত সময়সূচির মধ্যে সকল স্টেশন থেকেই নতুন র্যাপিড পাস ক্রয়ের সুযোগ থাকবে।

ডিএমটিসিএল আরও স্পষ্ট করেছে যে, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী ২১ মে এ সংক্রান্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

‎মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফ...

নিউজ ডেস্কঃ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দি...

image

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি'র বৈঠক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়স...

image

‎বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর ...

image

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

নিউজ ডেস্কঃ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক...

image

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ব্যক্তিগত ...

  • company_logo