• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২০ মে) দুই নেতা মার্কিন-তুর্কি সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইরান যুদ্ধবিরতি, সিরিয়া ও ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা করেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, এরদোগান ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিরোধপূর্ণ বিষয়গুলোর ‘যুক্তিসঙ্গত সমাধান সম্ভব’।

এরদোগান জানান, সংঘাত নিরসনে তুরস্ক গঠনমূলক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে সিরিয়ায় স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে ‘পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন’ বলেও মন্তব্য করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে এবং লেবাননের পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে ঠেকানো প্রয়োজন।

এ ছাড়া আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের প্রস্তুতির কথাও তুলে ধরেন এরদোগান। তিনি জানান, সম্মেলন সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি এরদোগানের সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করে বলেন, ‘তিনি একজন কঠিন নেতা এবং তার সঙ্গে আমার এমন সম্পর্ক আছে, যা অন্য কারও নেই।’

ট্রাম্প বলেন, তিনি আসলে ভালো কাজ করেছেন। কেউ কেউ সন্দেহ করতে পারে, কিন্তু আমি মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন মিত্র।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

১

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...

image

সৌদি আরবের একাধিক স্থানে হুথির ব্যাপক হামলা

২

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে...

image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

৩

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

৪

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৫

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

  • company_logo