• লিড নিউজ
  • রাজনীতি

জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না এ দেশের মানুষ: মির্জা ফখরুল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এ দেশের মানুষ জামায়াতে ইসলামীকে কখনই ক্ষমতায় আনবে না বলে দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না।

বুধবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছার পর এলজিআরডিমন্ত্রী পরিত্যক্ত বিমানবন্দরটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়েন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের ঐতিহ্যবাহী নৃত্য ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়। লালগালিচার এই রাজকীয় সংবর্ধনায় তিন মন্ত্রীই এলাকার মানুষের ভালোবাসায় অভিভূত হন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল আছে, তারা ধর্মের নামে রাজনীতি করে। নামটা জানেন তো? এ সময় উপস্থিত জনতা চিৎকার করে বলে ওঠেন—‘জামায়াতে ইসলামী’।

মন্ত্রী তখন জনতার উল্লাসের মধ্যে বলেন, নামটা জোরে বলতে হবে। মিথ্যা কথা বলে, ধর্মের কথা বলে এ দেশের রাজনীতি হবে না। সত্য কথা বলে রাজনীতি করতে হবে।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম, জাহিদুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুধীজন এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo