• আন্তর্জাতিক

‎রাশিয়ায় পারমাণবিক বাহিনীর মহড়া

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের সাথে তীব্র উত্তেজনার মাঝেই নিজেদের কৌশলগত পারমাণবিক সক্ষমতার এক বিশাল মহড়া শুরু করেছে রাশিয়া। বুধবার (২০ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সামরিক মহড়ার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।

‎মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এই বিশেষ কৌশলগত আয়োজনটি মোট তিনদিন ধরে চলবে। সম্ভাব্য যেকোনো বহিরাগত আগ্রাসন বা হুমকির মুখে কৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত এবং দ্রুত সেটির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
‎
‎মহড়ার অংশ হিসেবে ইতিমধ্যেই ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালানো হচ্ছে।এই বিশাল আয়োজনে অংশ নিচ্ছে দেশটির স্থলভিত্তিক রকেট বাহিনী, উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এবং বিমান বাহিনীর মোট ৬৪ হাজারেরও বেশি সেনা সদস্য। সামরিক সক্ষমতার এই প্রদর্শনীর পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যানও প্রকাশ করেছে মস্কো।
‎
‎মহড়াটিতে ব্যবহার করা হচ্ছে: ক্ষেপণাস্ত্র লঞ্চা্‌ ২০০টিরও বেশি কৌশলগত মিসাইল লঞ্চার। আকাশযান, ১৪০টি যুদ্ধবিমান ও কৌশলগত বোমারু বিমান। নৌবহ, ৭৩টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। সাবমেরিন, মোট ১৩টি সাবমেরিন, যার মধ্যে ৮টিই হলো কৌশলগত পারমাণবিক সাবমেরিন। সামরিক সরঞ্জাম, ৭ হাজার ৮০০টিরও বেশি অন্যান্য ভারী সামরিক সরঞ্জাম।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo