• লিড নিউজ
  • জাতীয়

গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গণমাধ্যমকে আধুনিক কমিশনের আওতায় আনা গেলে কোনো পক্ষই আর কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এতে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তেমনি মালিকপক্ষও সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না।

‎মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে একটি বিধি-বিধান ও নিয়মিত কাঠামোর মধ্যে গণমাধ্যমকে আনা গেলে সব পক্ষই সমান স্বাধীনতা ও মর্যাদা ভোগ করবে। পাশাপাশি থাকবে জবাবদিহিতাও। একইভাবে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিংও বন্ধ হবে।
‎
‎তিনি আরও বলেন, গণতন্ত্র কেবল ভোটের দিনের বিষয় নয় বরং দুই ভোটের মাঝখানে জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাষ্ট্র ও সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে রাখা প্রয়োজন।
‎
‎সাংবাদিকদের ন্যূনতম বেতন ও ভাতা দেওয়ার সক্ষমতা না থাকলে নতুন গণমাধ্যমের অনুমোদন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ডিআরইউ সভাপতি।
‎
‎গণমাধ্যম অনুমোদনের আগে আর্থিক সক্ষমতা যাচাই এবং বেতন কাঠামো নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

মন্তব্য (০)





image

গরীবের ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধা...

১

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ...

image

‎সামুদ্রিক খাতকে টেকসই উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরের ...

২

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, ...

image

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন ‎

৩

নিউজ ডেস্কঃ সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ...

image

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে য...

image

‎কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের টুডিওতে হামলা ও লুট...

৫

নিউজ ডেস্কঃ রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি হাউজিং প্রকল্পে সং...

  • company_logo