• লিড নিউজ
  • জাতীয়

‎মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে যে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

‎তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব। 
‎
‎মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার সংবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর সোমবার (১৮ মে) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য এই সভার আহ্বান করা হয়।
‎
‎মিড-ডে মিলের সুষ্ঠু ও স্বচ্ছ বাস্তবায়নে প্রতিমন্ত্রী সভায় পাঁচ দফা কঠোর নির্দেশনা প্রদান করেন। নির্দেশনাগুলো হলো—
‎
‎১. অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না।
‎
‎২. সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক এবং জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) ব্যক্তি একই হতে হবে। সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে পরিচয় যাচাই করা হবে।
‎
‎৩. কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।
‎
‎৪. সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতি মাসে অন্তত দু’বার আকস্মিকভাবে উৎপাদন কারখানা পরিদর্শন করবেন।
‎
‎৫. শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান তদারকিতে বিদ্যালয় পর্যায়ে মায়েদের সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠন করা হবে।
‎
‎প্রতিমন্ত্রী জানান, বিদ্যালয় পর্যায়ে গঠিত এই গার্ডিয়ান কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন, যা তৃণমূল পর্যায়ে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সরাসরি ভূমিকা রাখবে।
‎
‎সভায় প্রতিমন্ত্রী মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রম উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
‎
‎ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের জন্য পরিচালিত এ গুরুত্বপূর্ণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি মেনে নেওয়া হবে না। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে অভিযোগসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
‎
‎সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিলের প্রজেক্ট পরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বা...

১

‎নিউজ ডেস্কঃ ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে ২০৩৪ সালে...

image

কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কে...

২

নিউজ ডেস্কঃ তুরস্কের আন্টালিয়া নগরীতে অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে...

image

গরীবের ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধা...

৩

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ...

image

‎সামুদ্রিক খাতকে টেকসই উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরের ...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, ...

image

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন ‎

৫

নিউজ ডেস্কঃ সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ...

  • company_logo