ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে ফিরছেন জোসে মরিনিও। আগামী মৌসুমে ক্লাবটির প্রধান কোচ হিসেবে তাকেই নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। আলভারো আরবেলোয়াকে কোচ করার পরিকল্পনা থেকে সরে এসে পুরনো পরিচিত মুখের দিকেই ঝুঁকল ক্লাবটি।
বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো তার পরিচিত ‘হিয়ার উই গো’ বার্তা দিয়ে নিশ্চিত করেছেন এই চুক্তির কথা। রোমানো জানিয়েছেন, মরিনিও ও রিয়াল মাদ্রিদ মৌখিকভাবে সব শর্তে একমত হয়েছে।
দুই বছরের চুক্তিতে রিয়ালে যোগ দেবেন তিনি। রিয়াল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচের পরেই মাদ্রিদে পৌঁছাবেন মরিনিও। তখনই সব কাগজপত্রে সই করা হবে।
এই চুক্তি করতে রিয়াল মাদ্রিদকে বেনফিকাকে প্রায় ৭০ লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। কারণ বেনফিকার সঙ্গে মরিনিওর চুক্তি এখনও শেষ হয়নি। কোচ পরিবর্তনের ক্ষেত্রে এটি বেশ বড় অঙ্কের অর্থ।
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ছন্দহীন ফুটবলে দুই গোল হজম ...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে সিরিজের দ্বিতীয় ওয়...
নিউজ ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার...
স্পোর্টস ডেস্ক : ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্য...
স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান...

মন্তব্য (০)