ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে চরম ব্যর্থ মাহমুদুল হাসান জয়। ঢাকায় দুই ইনিংসে ৮ ও ৫ রান করে আউট হন বাংলাদেশ দলের এই ওপেনার। তবে নাজমুল হোসনে শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিমদের দুর্দান্ত ব্যাটিং এবং নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে ঢাকা টেস্টে ১০৪ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
সিলেটে চলমান টেস্টের প্রথম ইনিংসে রান পাননি মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে ২ বল খেলে ০ রানে আউট হন তিনি।
আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফিফটি পূর্ণ করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি জয়। ওয়ানডের স্টাইলে ব্যাট করে ৬৪ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে ফেরেন তিনি।
মাহমুদুল হাসান জয়ের বিদায়ের মধ্য দিয়ে ৯১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ করে ২৭৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিসে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান।
স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...
নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...
স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...
স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...
স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘নিজভূ...

মন্তব্য (০)