• লিড নিউজ
  • জাতীয়

রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিন হবে দেশ গড়ার রাজনীতি, মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।

‎শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরে খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে তিনি এসব কথা বলেন।

‎প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি চায়, কিন্তু কেউ কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে।

‎তিনি আরও বলেন, বাইর থেকে কেউ এসে কেউ দেশ গড়ে দেবে না। সেজন্য ২০ কোটি মানুষের হাতকে ৪০ কোটি হাতে রূপান্তর করা গেলে দেশ এগিয়ে যাবে। বিএনপির সব কর্মসূচি এদেশের খেটে খাওয়া মানুষেরই।

‎প্রধানমন্ত্রী বলেন, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করে দেওয়া হবে, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদের উপবৃত্তি দেয়া হবে।

‎তিনি আরও বলেন, শিক্ষার ওপর সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে বাজেটে। শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য বাজেটে বরাদ্দ দেয়া হবে। এছাড়াও বাস্তবসম্মত হলে যত দ্রুত সম্ভব চাঁদপুর-এ ইপিজেড করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

‎মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফ...

নিউজ ডেস্কঃ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দি...

image

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি'র বৈঠক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়স...

image

‎বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর ...

image

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

নিউজ ডেস্কঃ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক...

image

চিফ হুইপ নূরুল ইসলামের যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ব্যক্তিগত ...

  • company_logo