• জাতীয়

‎জনপ্রত্যাশা ও জনদূর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ পানিসস্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন,  জনপ্রত্যাশা ও জনদূর্ভোগ কমাতে চন্দগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে।দীর্ঘদিনের আন্দোলন ও দাবির সফল সমাপ্তি হয়েছে চন্দ্রগঞ্জ উপজেলায় রূপান্তরের মাধ্যমে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চন্দ্রগঞ্জবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার গঠনের তিন মাসেরও কম সময়ে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করেছেন।

‎আজ লক্ষীপুর গোডাউন রোডে মন্ত্রীর বাসভবনে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজপলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘ দুই যুগের বেশী সময় চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করার জন্য আন্দোলন ও দাবি-দাওয়া ছিলো। অতীতে লক্ষীপুর ছিলো বঞ্চিত ও নিপেড়িত। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, আর আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন।  জাতীয় উন্নয়নের পাশাপাশি লক্ষীপুরের উন্নয়নে প্রয়োজনীয় সকল কিছু করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

‎জেলা বিএনপির যুগ্নআহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এছাড়া ও জেলা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে বিস্ফোরক মন্তব্য...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় ‘কিচেন ক...

image

কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ই...

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-পল্লবী এলাকার কালশি বস্তিতে ভয়া...

image

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: মৎস্য ও...

নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আম...

image

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ‘আগামী নির্বাচনে...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম...

image

এক ঘণ্টার ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

নিউজ ডেস্ক : রাজধানীতে মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই বিভিন্...

  • company_logo