• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (বুধবার, ১৩ মে) রাতে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ওমানের চট্টগ্রাম সমিতির সভাপতি মো. ইয়াসিন চৌধুরী সাংবাদিকদের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা হলেন— মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শহীদ। তারা রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দররাজার পাড়া এলাকার বাসিন্দা।
‎
‎তিনি বলেন, ‘চার ভাই বুধবার সন্ধ্যায় বারকা এলাকায় ছিলেন এবং পরে মুলাদ্দাহর দিকে রওনা হন। গতকাল স্থানীয় সময় রাত ২টার দিকে মুলাদ্দাহর একটি ক্লিনিকের সামনে পার্ক করা একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’
‎
‎ইয়াসিন জানান, রাত ৮টার পর এক ভাই বারকায় বসবাসকারী এক আত্মীয়কে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠান। সেখানে তিনি বলেন যে, তারা গুরুতর অসুস্থ বোধ করছেন এবং গাড়ি থেকে বের হতে পারছেন না। তিনি তাদের লোকেশনও শেয়ার করেছিলেন।
‎
‎পরে রাত ১টার দিকে দুই বাংলাদেশি প্রবাসী পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি খুলে মরদেহগুলো উদ্ধার করে।
‎
‎ইয়াসিন বলেন, ধারণা করা হচ্ছে, অসুস্থ বোধ করার পর তারা চিকিৎসার জন্য ক্লিনিকের দিকে গাড়ি চালিয়ে গিয়েছিলেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
‎
‎এদিকে, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত নিহতদের আরেক ভাই মোহাম্মদ এনামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
‎
‎লালানগর ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেন জানান, চার ভাইয়ের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরও জানান, মরদেহগুলো বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo