• লিড নিউজ
  • জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ বাংলাদেশি হজযাত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার (১১ মে) পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী।

‎ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১০ মে পর্যন্ত সর্বমোট ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন যাত্রী রয়েছেন।

‎বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

‎সারাবিশ্বে একইদিনে ঈদ পালন করা নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব
‎সৌদি আরবে স্থাপিত চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৪ হাজার ৮৬৯টি সেবা প্রদান করেছে।

‎বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ১০ জন মারা গেছেন মক্কায় ১০ জন এবং মদিনায় দুজন মারা গেছেন। 

‎ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

মন্তব্য (০)





image

মাত্র ১২৫ টাকায় কোনো উৎকোচ ছাড়াই চাকরি পেয়েছি—নতুন পেশকার...

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ জুলাই) ঢাকার তেজগাঁও ভূমি ভবনের ভূম...

image

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্...

image

‎মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফ...

নিউজ ডেস্কঃ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দি...

image

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি'র বৈঠক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়স...

image

‎বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর ...

  • company_logo