• লিড নিউজ
  • জাতীয়

অভিবাসন বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও ইতালি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ইতালি।

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রোর বৈঠকে এ আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‎বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে।

‎ইতালির রাষ্ট্রদূত তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশের বিভিন্ন মানসম্মত পণ্য আমদানিতে ইতালির আগ্রহের কথা জানান। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।

‎ইতালীয় পক্ষ বাংলাদেশকে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্পযন্ত্রপাতি আমদানির আহ্বান জানিয়ে বলে, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের শিল্পখাত আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে হুমায়ুন কবির ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশ সফর ও প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। উভয় পক্ষ জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করে।

‎বৈঠকে বিদ্যমান অভিবাসন সহযোগিতা পর্যালোচনা করা হয় এবং দুই দেশের মধ্যে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

‎উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করে। বৈঠকে ইতালি দূতাবাসের উপ-মিশনপ্রধান ফেদেরিকো জাম্পারেল্লি উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

মাত্র ১২৫ টাকায় কোনো উৎকোচ ছাড়াই চাকরি পেয়েছি—নতুন পেশকার...

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ জুলাই) ঢাকার তেজগাঁও ভূমি ভবনের ভূম...

image

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্...

image

‎মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফ...

নিউজ ডেস্কঃ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দি...

image

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি'র বৈঠক

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়স...

image

‎বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর ...

  • company_logo