• লিড নিউজ
  • শিক্ষা

১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

‎রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগযোগ্য শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ এবং ডকুমেন্টস ও কাগজপত্র যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
‎
‎নির্দেশনায় বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে তাদের পূর্ব কার্যকলাপ যাচাই করতে হবে। একই সঙ্গে তাদের জমা দেওয়া ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতাও যাচাই করা হবে। এ অবস্থায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo