• শিক্ষা

ময়মনসিংহে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি আইইএলটিএস কার্যক্রমকে আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার' স্থাপনের লক্ষ্যে বাকৃবি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ফলে এখন থেকে বাকৃবির শিক্ষার্থীসহ ময়মনসিংহ অঞ্চলের পরীক্ষার্থীরা সহজেই আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন করতে পারবেন।

শনিবার (৯ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিআরপি সংলগ্ন পুরাতন ডে কেয়ার সেন্টার ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর স্টিফেন ফোর্বসের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।

বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরিচালক, ব্রিটিশ কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'বিশ্ববিদ্যালয়ে এই রেজিস্ট্রেশন সেন্টার স্থাপিত হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসের অভ্যন্তরেই আইইএলটিএস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এ অঞ্চলের উচ্চশিক্ষা, গবেষণা ও বিদেশে গমনেচ্ছুদের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে।'

এছাড়া ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর সঙ্গে ভবিষ্যতে বাকৃবির সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে অধীর অপেক্ষায় স...

image

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত বেসরকারী বিশ্...

image

‎চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষ...

নিউজ ডেস্কঃ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হও...

image

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...

image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

  • company_logo