• লিড নিউজ
  • জাতীয়

‎দেশীয় বই-পুস্তক বিশ্ববাজারের রপ্তানিযোগ্য পণ্য হতে পারে: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের মানসম্মত বই-পুস্তক রপ্তানিযোগ্য পণ্য হিসেবে বিশ্ববাজারে বড় জায়গা করে নিতে পারে।

‎
‎তিনি বলেন, উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের বই ছাপানোর সক্ষমতা রয়েছে, যা আমাদের বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। শুক্রবার বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত ‘সমাজ জাগরণে প্রকাশক ও বিক্রেতাদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎শিক্ষামন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বে বইয়ের দাম অনেক বেশি। কিন্তু আমাদের কারিগরি সক্ষমতা ও শ্রমবাজারের কারণে আমরা অনেক কম মূল্যে বিশ্বমানের বই সরবরাহ করতে পারি। এই সুযোগ কাজে লাগাতে পারলে বিশ্বের অন্যতম বড় পুস্তক রপ্তানিকারক দেশ হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
‎
‎প্রকাশনা ব্যবসাকে একটি প্রাচীন ও সম্মানজনক পেশা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এই ব্যবসার সাথে জড়িত তারা সমাজের আলোকবর্তিকা। তাদের প্রকাশিত বইয়ের মাধ্যমেই একটি শিক্ষিত সমাজ ও জাতি গঠিত হয়।
‎
‎সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
‎
‎বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সেমিনারে দেশের শীর্ষস্থানীয় প্রকাশক, বিক্রেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভ...

১

নিউজ ডেস্কঃ সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছ...

image

‎রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল: ...

২

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার...

image

সুষ্ঠু ভোট নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি

৩

‎নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে ...

image

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নেপথ্যে কী, জানাল পুলিশ

৪

নিউজ ডেস্কঃ গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তা...

image

ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বা...

৫

‎নিউজ ডেস্কঃ ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে ২০৩৪ সালে...

  • company_logo