• লিড নিউজ
  • জাতীয়

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের বিপক্ষে গেলে পরিবর্তনের সুযোগ আছে’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‎আজ (শুক্রবার, ৮ মে) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সিলেটে বিমানবন্দরে এলাকায় নির্মাণাধীন ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
‎
‎এসময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
‎
‎এসময় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়। তবে কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।’
‎
‎পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান তিনি।
‎
‎বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়ানোর খুবই দরকার তা না হলে পণ্যের পরিবহন ব্যয় কমানো সম্ভব নয়।’

মন্তব্য (০)





image

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ:...

১

নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...

image

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

২

নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...

image

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৩

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃ...

image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

৫

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

  • company_logo