• জাতীয়

২৩ দিন পর সচল হলো ইস্টার্ন রিফাইনারী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ক্রুড অয়েল সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর আবারও পুরোপুরি সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারী।
‎
‎শুক্রবার (৮ মে) সকাল ৮টায় সৌদি আরব থেকে আনা ক্রুড অয়েল দিয়ে পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
‎
‎এর আগে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে ফায়ার্ড হিটারে শুরু হয় প্রসেসিং। ঘণ্টা খানেক পর থেকে পুরোদমে ক্রুড পরিশোধন শুরু হয়। প্রসেসিং হয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাংক ফার্মের স্টোরেজে পাঠানো হচ্ছে। একই সঙ্গে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেজ থেকে চলছে ক্রুড খালাসের কাজ।
‎
‎প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রক্রিয়া শেষ করে এসব জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি তেল কোম্পানির কাছে সরবরাহ করা হবে।
‎
‎মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত ১৪ এপ্রিল ইস্টার্ন রিফাইনারীর তিনটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ হয়ে যায়। এরপর হরমুজ প্রণালি এড়িয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড করা ক্রুড অয়েলবাহী জাহাজ এমটি নিমেনিয়া গত বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

মন্তব্য (০)





image

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জাতি...

image

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২

নিউজ ডেস্ক : ২০২৭ সালের পবিত্র হজে নির্ধারিত কোটার অতিরিক্ত ...

image

‎সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভ...

৩

নিউজ ডেস্কঃ সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছ...

image

‎রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল: ...

৪

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার...

image

সুষ্ঠু ভোট নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি

৫

‎নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে ...

  • company_logo