• লিড নিউজ
  • জাতীয়

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি। অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে।

‎
‎বুধবার (৬ মে) সকালে ঢাকার বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি জানান, সরকার দেশি-বিদেশি স্কলারদের সঙ্গে আলোচনা করেছে। ইন্টারন্যাশনাল বার্গেনিং ও নেগোসিয়েশন করেছে। অল্টারনেটিভ সোর্সিং করেছে। আজ কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি।
‎
‎অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি।
‎
‎তিনি বলেন, বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিটি চ্যালেঞ্জকে আমরা একেকটা অপরচুনিটি হিসেবে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
‎
‎মাহদী আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার রাষ্ট্র পরিচালনার এসেছে, যার ক্ষমতার ভিত্তি দেশের জনগণ। আমরা বিশ্বাস করি, এ বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পরে গত প্রায় আড়াই মাস ধরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি ধারাকে ধরে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো পূরণ করা শুরু করেছেন। যেটি নজিরবিহীন ও অভূতপূর্ব। তিনি অনেক সময় ব্যয় করছেন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য।
‎
‎তিনি আরও বলেন, দীর্ঘদিন পরে আমরা দেখেছি এত প্রাণবন্ত একটা সংসদ, যেখানে আমাদের সংসদের সরকারি দলের সদস্যরা বিরোধী দলের সদস্যরা মন খুলে খোলা মনে আলাপ-আলোচনা করছেন। যার যার এলাকার সমস্যাগুলো কী কী, সেগুলোর সমাধান কী সেখানে আলোচনা-সমালোচনা হচ্ছে। কিন্তু এই যে প্রতিটি রাজনৈতিক দলের সহাবস্থান ও সাম্যাবস্থা, এটি কিন্তু আগামী বাংলাদেশ ধারণ করবে। আমরা চাই, প্রতিটি রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও মানুষের যতক্ষণ পর্যন্ত মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাকস্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, আমাদের ভিন্ন মত ভিন্ন পথকে ধারণ করে আমরা এই বাংলাদেশকে দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।
‎
‎প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে আমরা দেখেছি কীভাবে আমাদের প্রতিটি পলিসি একদিকে যেমন কার্যকর হচ্ছে, তেমনি নির্বাচনে গণমানুষের যে প্রত্যাশা ছিল সেটিও কিন্তু প্রতিপালন হওয়া শুরু করেছে।
‎
‎দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করে মাহদী আমিন বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্য সমাধান হয়েছে। আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে। এমন রাজনীতি থাকবে, যেখানে অপপ্রচার থাকবে না। অপপ্রচার কিন্তু অপরাজনীতি। সেটা কোনো রাজনীতির প্রচলন হওয়া উচিত না। আমরা চাই যা কিছু সত্য, যা কিছু সঠিক, যা কিছু ন্যায্য, যা কিছু ন্যায়সংগত সেটার পক্ষে আমরা সবাই মিলে একসঙ্গে অবস্থান নিই।

মন্তব্য (০)





image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

১

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

image

উন্নয়নে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ...

২

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরু...

image

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছ...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জাতি...

image

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

৪

নিউজ ডেস্ক : ২০২৭ সালের পবিত্র হজে নির্ধারিত কোটার অতিরিক্ত ...

image

‎সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভ...

৫

নিউজ ডেস্কঃ সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছ...

  • company_logo