• শিক্ষা

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ অবসর সুবিধার টাকা পেতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব সচল রাখতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

‎মঙ্গলবার (৫ মে) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎নোটিশে বলা হয়েছে, অবসর সুবিধা বোর্ডে ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত জমা করা আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মৃত ক্ষেত্রে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিচের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
‎
‎নোটিশে ইমেইলে আবেদনকারীর ইনডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার ও জমার তারিখ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী ও নমিনিকে ব্যাংক হিসাবটি সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
‎
‎ইমেইল: স্কুল ক্যাটাগরির জন্য: [email protected]. কলেজ, স্কুল এন্ড কলেজ ক্যাটাগরির জন্য: [email protected]. মাদরাসা ক্যাটাগরির জন্য: [email protected].

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo