• জাতীয়

চলছে চতুর্থ দিনের ডিসি সম্মেলন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ ও শেষ দিন আজ। চলছে শেষ দিনের প্রথম অধিবেশন। আজ বুধবার (৬ মে) সকালে ডিসিদের সাথে বৈঠক হয় যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে।

‎বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, দেশের জেলা স্টেডিয়ামের কোনো মাঠ মেলা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। একইসাথে মাঠ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে জেলা স্টেডিয়াম ও সুইমিংপুলকে সংস্কার করার কথাও জানান তিনি।
‎
‎তিনি আরও জানান, মাঠ পর্যায়ের যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে জেলা প্রশাসকদের মধ্যেমে এক ধরনের কানেকটিভিটি তৈরির আলোচনা হয়েছে।
‎
‎সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানান, বিগত সময়ে সমাজিক নিরাপত্তার নানা কর্মসূচি দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে সঠিক মানুষের কাছে পৌঁছায়নি। তাই সরকারি ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার।

মন্তব্য (০)





image

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ:...

১

নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...

image

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

২

নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...

image

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৩

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃ...

image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

৫

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

  • company_logo