ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কোরবানির ঈদের আগে অতীতে বিনাভোট ও অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় সড়কে চাঁদাবাজির অভিযোগ থাকলেও এবার নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের চাঁদাবাজি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আসন্ন কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নির্বিঘ্নে কেনাবেচা নিশ্চিত করতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হবে র্যাব, সেনাবাহিনী।
মীর শাহে আলম আরও বলেন, হাটে নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জরুরি সেবার জন্য স্থাপন করা হবে মেডিকেল বুথ।
নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরু...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জাতি...
নিউজ ডেস্ক : ২০২৭ সালের পবিত্র হজে নির্ধারিত কোটার অতিরিক্ত ...
নিউজ ডেস্কঃ সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছ...

মন্তব্য (০)