ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান মজুমদার। প্রথমবারের মতো জাতীয় দলে কাজ করার সুযোগ পেলেন তিনি। এর আগে দেশের ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন আশিকুর।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ৮ মে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথশ টেস্ট। ১৬ মে সিলেটে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট ম্যাচ।
সর্বশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশিকুর। টুর্নামেন্টের মাঝপথেই ইন্তেকাল করেছিলেন ঢাকা ক্যাপিটালসের আগের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ফলে টুর্নামেন্টের মাঝপথে ডাক পড়েছিল আশিকুরের। হুট করে এসেই দলের দায়িত্ব নেন তিনি।
এবার বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন পাকিস্তান সিরিজে। নিয়মিত ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টকে এই সিরিজে পাচ্ছে না টাইগাররা।
৮ মে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ছন্দহীন ফুটবলে দুই গোল হজম ...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে সিরিজের দ্বিতীয় ওয়...
নিউজ ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার...
স্পোর্টস ডেস্ক : ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্য...
স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান...

মন্তব্য (০)