• লিড নিউজ
  • জাতীয়

‎ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার এবং ভূমি সংক্রান্ত মামলাজট নিরসনে ভূমি ও আইন মন্ত্রণালয় একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
‎
‎মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাংবাদিকদের এ তথ্য জানান।
‎ভূমিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাবশালীরা যেসব খাস জমি দখল করে নিয়েছে, তা উদ্ধারে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে। দখলকারী যত প্রভাবশালীই হোক-না কেন, সরকারের খাস জমি উদ্ধার করা হবেই।’ এ ছাড়া মাঠপর্যায়ের ভূমি অফিসগুলো থেকে দালাল উচ্ছেদ করে সাধারণ মানুষের হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি।
‎
‎ভূমি সংক্রান্ত দীর্ঘসূত্রতা ও মামলাজট কমিয়ে আনতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আইনি জটিলতার কারণে অনেক খাস জমি উদ্ধার প্রক্রিয়া আটকে আছে। দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।
‎একই অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে স্থানীয় ভূমি অফিসগুলোকে এরইমধ্যে স্বয়ংক্রিয় বা অটোমেশনের আওতায় আনা হয়েছে। নাগরিক সেবা আরও সহজতর করতে চালু করা হয়েছে ডিজিটাল অ্যাপ, হটলাইন এবং বিশেষ নাগরিক সেবা কেন্দ্র।
‎
‎তবে প্রযুক্তিগত সুবিধার সুফল পেতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল এই সেবাগুলো সম্পর্কে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
‎
‎সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, খাস জমি উদ্ধারের এই বিশেষ অভিযানে জেলা প্রশাসকদের নেতৃত্বে দ্রুতই সারা দেশে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।

মন্তব্য (০)





image

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ:...

১

নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...

image

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

২

নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...

image

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৩

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃ...

image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

৫

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

  • company_logo