• লিড নিউজ
  • রাজনীতি

‎এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। সোমবার (৪ মে) বিকেলে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হবেন। এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের কেন্দ্রীয় একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎এই যোগদানকে সামনে রেখে ওয়ারিয়র্স অব জুলাইয়ের একটি প্রতিনিধিদল এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসানসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই আমরা সম্মিলিতভাবে এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান প্রেক্ষাপটে সরকারের যে মনোভাব, তাতে ছোট সংগঠন থেকে লড়াই করে কাঙ্ক্ষিত ফল মিলছে না। তাই ঐতিহাসিক এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী বলেন, যেই সংস্কারের চিন্তা মাথায় রেখে আমরা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম, বর্তমান সরকারের তাতে অনীহা আজ স্পষ্ট। সংস্কারের সেই আশা বাঁচিয়ে রাখতে জুলাইয়ের ভ্যানগার্ড এনসিপির মিছিলে যোগ দেওয়ার বিকল্প নেই।
‎
‎এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই যোগদানকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি বড় অংশ এনসিপির রাজনীতিতে যুক্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সব শ্রেণিপেশার মানুষ এখন দেশের স্বার্থের রাজনীতি করতে এনসিপিকে বেছে নিচ্ছেন। আমরা মানুষের জীবনের সমস্যা সমাধানের রাজনীতি করে যাব।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo