• খেলাধুলা

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বসছে বোর্ড সভা

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর, সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গত মাসে দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটির প্রধান কাজ হলো আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন কমিটির সভাপতি তামিম। আজ (সোমবার) বিকেল তিনটায় বিসিবি কার্যালয়ে তাদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। দায়িত্ব নেওয়ার পর এটি তাদের তৃতীয় সভা হলেও এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের পরিকল্পনা।

সভায় নির্বাচন কমিশন গঠন এবং সম্ভাব্য নির্বাচনের তারিখ নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স, পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ এবং ঢাকা লিগ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo