ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ, যা নিয়ে ক্রিকেটমহলে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে দলের কঠোর অবস্থান—সব মিলিয়ে বিষয়টি বিতর্কের জন্ম দেয়। বিশ্বকাপ শেষ হলেও বাংলাদেশ দলের অনুপস্থিতি নিয়ে আলোচনা এখনো চলছে।
তবে বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বললেও এখন আর তা নিয়ে ভাবতে চান না বলে জানিয়েছেন শামীম পাটোয়ারী। তিনি বলেন, অতীত নিয়ে না ভেবে সামনে এগোনোই গুরুত্বপূর্ণ।
শনিবার (২ মে) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে শামীম বলেন, দল হিসেবে তারা ভালো পারফর্ম করছে এবং খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে।
তিনি আরও জানান, বিশ্বকাপ মিস হওয়াকে এখন অতীত হিসেবে দেখছেন এবং বর্তমান সিরিজে ইতিবাচক পারফরম্যান্স ধরে রাখতে চান।
সিরিজ জয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদী এই ব্যাটার বলেন, দল জয়ের জন্যই খেলবে এবং সুযোগ কাজে লাগাতে চায়।
ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে শামীম জানান, তিনি সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান এবং ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) আগামীতে ওয়ানডে ফরম্যাটে ফিরে আসার ভালো সুযোগ হিসেবে দেখছেন।
স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...
নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...
স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...
স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...
স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘নিজভূ...

মন্তব্য (০)