ফাইল ছবি
নিউজ ডেস্ক : বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি এ সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান স্থায়ী কমিটির এই নেতা।
নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের সময়ে এবার মে দিবস পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ এই সমাবেশ থেকে নতুন প্রতিশ্রুতি পাবে।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)