• রাজনীতি

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (২৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

আইভী আগে থেকেই আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু জামিন পাওয়ার পর তাকে আবারও নতুন দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এভাবে বারবার নতুন মামলায় তাকে জড়ানো কেন অবৈধ হবে না, আদালত তা জানতে চেয়েছেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং মোতাহার হোসেন সাজু। শুনানি শেষে আইনজীবীরা জানান, আইভী আগে থেকেই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন, কিন্তু এর মধ্যেই তাকে নতুন দুটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ (গ্রেফতার দেখানো) করা হয়। এই শ্যোন অ্যারেস্ট করার বৈধতাকে চ্যালেঞ্জ করেই আদালতে রিট করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আইভীকে আসামি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের বিরুদ্ধে করা ওই হত্যা মামলায় আইভী ছিলেন ১২ নম্বর আসামি। এরপর থেকে তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। 

আদালতের আজকের এই আদেশের ফলে তাকে নিয়ে বারবার নতুন মামলার আতঙ্ক আপাতত কাটল বলে মনে করা হচ্ছে।

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo