• লিড নিউজ
  • জাতীয়

‎দেশজুড়ে বড় অংকের নোট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশজুড়ে বড় অংকের নোট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় তারা।
‎
‎এতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশজুড়ে অর্থের লেনদেন বিশেষ করে পশু ক্রয়-বিক্রয়ে বড় অংকের নোটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এই সময় জাল নোট ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেক বেশি।
‎
‎পাশাপাশি, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ধরনের প্রতারণা প্রতিরোধ করা সম্ভব বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
‎
‎জাল নোট প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা:
‎

‎ ১. বড় অংকের/মূল্যমানের নোট (১০০০/-, ৫০০/-, ২০০/- ও ১০০/-) গ্রহণ/প্রদান এর সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ যথা জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা ইত্যাদি যাচাই করতে হবে।
‎
‎২. জাল নোট সনাক্তকরণে নিকটস্থ তফসিলি ব্যাংক/অনুমোদিত পশুর হাটসমূহে স্থাপিত তফসিলি ব্যাংকের অস্থায়ী বুথে কর্মরত কর্মকর্তাগণের সহযোগিতা গ্রহণ করতে হবে।
‎
‎৩. ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করতে হবে এবং অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে অর্থ গ্রহণ/প্রদানে সতর্কতা অবলম্বন করতে হবে।
‎
‎৪. জাল নোট প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
‎
‎এছাড়া আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে,  https://www.bb.org.bd/en/index.php/currency/note - এই ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মন্তব্য (০)





image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

১

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

২

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৩

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৪

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

image

উন্নয়নে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরু...

  • company_logo