• লিড নিউজ
  • শিক্ষা

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে; যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
‎
‎আজ রোববার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ ধরনের মিথ্যা সংবাদে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
‎
‎সেখানে আরও বলা হয়েছে, ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
‎
‎প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়।
‎
‎জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকাসহ কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
‎
‎এছাড়া, প্রশ্নফাঁস সংক্রান্ত অপপ্রচার কারো নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo