• খেলাধুলা

এশিয়ান বিচ কাবাডির সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ নারী দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় লাল-সবুজ প্রতিনিধিদের। 

‎তবে এই হারের পরও গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আজই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচ।

‎নেপালের বিপক্ষে শুরু থেকেই ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধে দুই দলই একে অপরকে এক বিন্দু ছাড় দেয়নি। বিরতিতে যাওয়ার সময় নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। 

‎বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬।  মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যা নেপাল।

‎গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। কাবাডিতে ভারত ঐতিহ্যগতভাবেই শক্তিশালী দল, তবে বিচ কাবাডিতে বালুর ওপর কৌশলী লড়াইয়ে বাংলাদেশও অন্যতম সেরা প্রতিযোগী।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo