• লিড নিউজ
  • রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
‎
‎শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
‎
‎জামায়াত আমির বলেন, সম্প্রতি দুইটা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)'র পক্ষে যাওয়ায় তারা মেনে নিলেন। অপরদিকে, আরেকটা ভোটে মানুষ ৭০ শতাংশ হ্যাঁ দিলেও বিএনপি তা মানেন না। ওই ৭০ শতাংশের রায় যেদিন বাস্তবায়ন হবে বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরাতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে।
‎
‎তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি গণভোটে হ্যাঁ দিয়ে থাকেন, তবে তা সংস্কারের পক্ষে অবস্থান নির্দেশ করে। কিন্তু সেই সংস্কার বাস্তবায়নে অনীহা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
‎
‎শফিকুর রহমান আরও বলেন, নেত্রকোণায় সংসদ সদস্য মাসুম মোস্তফা এবং ডাকসু নেতাদের ওপর হামলা স্পষ্ট করে যে বিএনপি ফ্যাসিবাদের দিকে হাঁটছে। এছাড়া সরকার জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী হলেও জুলাই শহীদদের নিয়ে সরকারের কোনো কর্মসূচি দেখা যায়না।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo