• লিড নিউজ
  • খেলাধুলা

আগামী ২ মে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: মাউশির জরুরি নির্দেশনা ‎

  • Lead News
  • খেলাধুলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে আগামী ২ মে থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

‎প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এরপর সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হবে।

‎এ কর্মসূচি বাস্তবায়নে দেশের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

‎আজ বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে বলা হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শ্রেণিতে পাঠদান চলাকালীন নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এই কর্মসূচি সম্পর্কে অবহিত করতে হবে।

‎মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে অনুমোদিত ব্যানার প্রদর্শন এবং নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কার্যক্রম চালাতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

‎আদেশে উল্লেখ করা হয়, ২ মে বেলা ৩টায় সিলেট থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়েই সারাদেশে একযোগে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo