• লিড নিউজ
  • জাতীয়

গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি ইথিওপিয়ার আহ্বান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইথিওপিয়া বাংলাদেশি কোম্পানিগুলোকে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
‎
‎এ সময়ে দেশটি তাদের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প এবং শিল্প উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেছে।
‎
‎আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, আদ্দিস আবাবায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইথিওপিয়ান পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন তিমোথিওসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানায় দেশটি।
‎
‎বৈঠকে গেডিয়ন ইথিওপিয়ার চলমান অর্থনৈতিক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প, চিকিৎসা সরঞ্জাম উৎপাদনসহ বৃহত্তর শিল্পখাতকে অগ্রাধিকার বিনিয়োগ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন।
‎
‎তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের এসব খাত অনুসন্ধানের আহ্বান জানান এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
‎
‎ড. খলিলুর রহমান বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ।
‎
‎দুই পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন এবং গভীরতর অর্থনৈতিক সম্পৃক্ততা ও খাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ককে আরও উচ্চতায় উন্নীত করতে সম্মত হন।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo