• লিড নিউজ
  • শিক্ষা

‎৪৭তম বিসিএস ভাইভা শুরু ১১ মে, ডাক পেলেন ২৫৭০ জন

  • Lead News
  • শিক্ষা

প্রতীকী ছবি

‎নিউজ ডেস্কঃ ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
‎
‎কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ক্যাডারের মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে।
‎
‎কোথায় ও কখন পরীক্ষা
‎

‎মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
‎
‎কী কী লাগবে ভাইভায়
‎
‎প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনলাইন ফরমের সঙ্গে সব সনদ ও নথিপত্রের দুই সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। পাশাপাশি সব মূল সনদ অবশ্যই বোর্ডে দেখাতে হবে।
‎
‎প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—
‎
‎শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদ
‎নাগরিকত্ব সনদ
‎চারিত্রিক সনদ
‎তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি
‎
‎গুরুত্বপূর্ণ নির্দেশনা
‎
‎প্রার্থীদের সাক্ষাৎকারপত্র বা প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কোনো কাগজ ডাকযোগে পাঠানো হবে না।
‎
‎এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।
‎
‎কমিশন আরও সতর্ক করে বলেছে, কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo