• লিড নিউজ
  • জাতীয়

বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠনের উদ্দেশে যা বললেন মাহদী আমিন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদের ১৬ বছরে সবচেয়ে বেশি হামলা-মামলা, গুম-খুন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বিএনপি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, হেলমেট ও হাতুড়ি বাহিনীকে উপেক্ষা করে, নিজ নামে ও নিজ পরিচয়ে যে ছাত্র সংগঠন বারবার ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেটি জাতীয়তাবাদী ছাত্রদল। 

মাহদী আমিন বলেন, এ সংগঠন করার কারণে অনেকে হলে থাকতে পারেনি, অনেকে পরীক্ষা দিতে পারেনি, অনেকে ক্লাসরুমে ঢুকতে পারেনি। তারপরও সীমাহীন নিপীড়ন-নির্যাতন বুকে ধারণ করে, সগৌরবে ছাত্রদলের পরিচয়েই তারা রাজনীতি করে গেছে। গুপ্ত বা প্রকাশ্য, কোনো রাজনৈতিক দল বা সংগঠন, গণঅভ্যুত্থানে বা ফ্যাসিবাদের ১৬ বছরে তাদের শহীদের সত্যিকার সংখ্যা প্রকাশ করেনি। কারণ ছাত্রদলের যে ত্যাগ-সংগ্রাম ও রক্ত-অশ্রুর ইতিহাস রয়েছে, অন্যসব রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন মিলিয়েও সেই সংখ্যার ধারে-কাছে পৌঁছাবে না।   

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, আমরা দেখেছি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যার দিক থেকে একক সংগঠন হিসেবে সর্বাধিক ১৪২ জন শহীদ হয়েছেন, যারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। গণঅভ্যুত্থানের উত্তাল সময়ের প্রথম দিন, ১৬ জুলাই ২০২৪, আবু সাঈদের সঙ্গে একই ক্ষণে শহীদ হন ছাত্রদলের ওয়াসিম আকরাম। সেই চট্টগ্রামেই ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রশিবির আজ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।  

মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় বাকস্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, গত দুই মাসে সরকারের ট্র্যাক রেকর্ড তার প্রমাণ। অন্তত এই সময়ে নিজ নামে, নিজ পরিচয়ে ছাত্রশিবিরসহ প্রতিটি ছাত্র সংগঠন রাজনীতি করবে, এটাই কাম্য। ইতোপূর্বে তারা যেভাবে গোপনে ছাত্রলীগের ভেতর বিস্তার লাভ করেছে, এবং এখনো ভিন্ন পরিচয়ে তাদের অনেকেই হয়তো সক্রিয়, এটি সুস্থ ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার পরিপন্থি।    

পোস্টের শেষে এই উপদেষ্টা বলেন, জনগণ প্রত্যাশা করে, সহিংসতা ও সংঘর্ষের রাজনীতি পরিহার করে, গুপ্ত সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকাশ্য, ইতিবাচক ও গঠনমূলক রাজনীতির পথে এগিয়ে আসবে বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠন।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo